ChitroKuthir
CHITROKUTHIR WEDDINGS

TERMS AND CONDITIONS

 

এই নীতিমালা ChitroKuthir Weddings – এর সেবা, তথ্য ব্যবস্থাপনা এবং ক্লায়েন্টদের সঙ্গে করা চুক্তি নিয়ন্ত্রণ করে। আমাদের সেবা বুকিং বা ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তসমূহে সম্মতি প্রদান করছেন।

 

১. বুকিং ও পেমেন্ট-

  • বুকিং কনফার্ম করতে ৫০% অগ্রিম (ফেরতযোগ্য নয়) দিতে হবে।
  • বাকি অর্থ প্রদান ধাপে ধাপে করতে হবে:
    • শেষ অনুষ্ঠানের শুট শেষ হলে ৪০%।
    • ওয়েডিং ট্রেইলার ডেলিভারির সময় ৫%।
    • অ্যালবাম/প্রিন্ট হাতে পাওয়ার সময় ৫%।
  • পেমেন্ট করা যাবে ব্যাংক ট্রান্সফার, নেট ব্যাংকিং, বিকাশ বা নগদে।
  • নির্ধারিত তারিখ থেকে ১৫ দিনের মধ্যে বাকি টাকা পরিশোধ না করলে লেট ফি যোগ হবে।

 

২. সেবা ও ডেলিভারি সময়-

  • RAW ছবি: বকেয়া পরিশোধের ১০ দিনের মধ্যে।
  • এডিটেড অ্যালবাম: আপনার ছবি বাছাই ও ডিজাইন অনুমোদনের ২৫ দিনের মধ্যে।
  • ভিডিও: গান/মিউজিক অনুমোদনের ৩০ দিনের মধ্যে।
  • পিক সিজন বা প্রযুক্তিগত কারণে সময়সীমা সর্বোচ্চ ১০ কার্যদিবস পর্যন্ত বাড়তে পারে।
  • সব ছবি High-Resolution JPEG ফরম্যাটে দেওয়া হবে। র’ ফাইল আলাদা চুক্তি ছাড়া প্রদান করা হবে না।

 

৩. অ্যালবাম ও ভিডিও নির্বাচন / সংশোধন-

  • ফটো পাওয়ার ১ মাসের মধ্যে অ্যালবামের ছবি বাছাই করতে হবে।
  • অ্যালবাম ও ভিডিওর জন্য একবার বিনামূল্যে সংশোধনের সুযোগ আছে। পরবর্তী সংশোধন চার্জযোগ্য।

 

৪. সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যবহার অধিকার-

  • ChitroKuthir Weddings নির্বাচিত ছবি/ভিডিও নিজেদের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া বা প্রচারণায় ব্যবহার করতে পারে।
  • সম্পূর্ণ গোপনীয়তা চাইলে বুকিংয়ের সময় জানাতে হবে। এর জন্য ৳৫,০০০ অতিরিক্ত ফি প্রযোজ্য।
  • আমাদের সেবা বুকিংয়ের মাধ্যমে, ক্লায়েন্ট সম্মতি দেন যে অতিথিদের ছবি/ভিডিও তোলা হবে, যদি না কেউ আগেভাগে আপত্তি জানান।

 

৫. দম্পতির পোর্ট্রেট সেশন-

  • বিয়ে/রিসেপশনের দিনে 1-2 ঘণ্টা সময় দম্পতির জন্য বরাদ্দ রাখতে হবে।
  • প্যাকেজে আউটডোর শুট থাকলে আলাদা সময় বরাদ্দ করতে হবে।
  • সময় না দিলে মিস হওয়া ছবির দায় ChitroKuthir Weddings নেবে না।

 

৬. ইভেন্ট কাভারেজ ও অতিরিক্ত সময়-

  • কাভারেজ নির্ধারিত প্যাকেজ অনুযায়ী হবে।
  • সর্বোচ্চ 1-2 ঘণ্টা অতিরিক্ত বাফার দেওয়া হয়। এর পর প্রতি ঘণ্টায় ৳২,০০০ চার্জ প্রযোজ্য।
  • রাতের অনুষ্ঠান কাভারেজ সর্বোচ্চ ১২:০০ টা পর্যন্ত।

 

৭. টিমের অধিকার ও নিরাপত্তা-

  1. কোনো অতিথি বা ক্লায়েন্ট আমাদের টিমের সাথে অসদাচরণ করলে, আমরা কাজ বন্ধ করে ইভেন্ট ত্যাগ করতে পারি।
  2. অতিথি/ক্লায়েন্টের কারণে আমাদের যন্ত্রপাতি নষ্ট হলে, ক্ষতিপূরণ ক্লায়েন্টকেই বহন করতে হবে।
  3. ক্লায়েন্টের বাড়িতে কাজ করার সময় যদি কোনো যন্ত্রপাতি চুরি হয়, ক্লায়েন্টকে তার পূর্ণ মূল্য দিতে হবে। (ভাড়া করা ভেন্যুর ক্ষেত্রে প্রযোজ্য নয়।)
  4. আমাদের টিমকে যদি রাত্রীযাপন করতে হয়, ক্লায়েন্টকে নিরাপদ আলাদা রুম/হোটেল ব্যবস্থা করতে হবে।
    • না করলে এবং কোনো ঘটনা/চুরি ঘটলে তার পূর্ণ দায় ক্লায়েন্টকে নিতে হবে।

 

৮. গোপনীয়তা নীতি-

  • ব্যক্তিগত তথ্য: নাম, ইমেইল, ফোন নম্বর বা বুকিং তথ্য আমরা সংগ্রহ করতে পারি, যদি আপনি নিজে প্রদান করেন।
  • অব্যক্তিগত তথ্য: ব্রাউজার/ডিভাইস তথ্য, অপারেটিং সিস্টেম, ইন্টারনেট পরিষেবা ইত্যাদি বিশ্লেষণের জন্য সংগ্রহ হতে পারে।
  • ব্যবহার: কাস্টমার সার্ভিস উন্নয়ন, অভিজ্ঞতা ব্যক্তিগতকরণ, বুকিং ম্যানেজমেন্ট ও যোগাযোগের জন্য ব্যবহার করা হবে।
  • নিরাপত্তা: তথ্যের সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়া আছে।
  • শেয়ারিং: আপনার ব্যক্তিগত তথ্য কোনোভাবেই বিক্রি, ভাড়া বা অন্য কারও কাছে হস্তান্তর করা হবে না।

 

৯. অন্যান্য শর্ত-

  • আমরা একটি ক্রিয়েটিভ ডকুমেন্টারি স্টাইল অনুসরণ করি; এডিটিং আমাদের শিল্পীসত্তার ওপর নির্ভরশীল।
  • অতিথির বাধা, ভেন্যুর সীমাবদ্ধতা বা ক্লায়েন্টের দেরির কারণে কোনো ছবি/ভিডিও মিস হলে আমরা দায়ী নই।
  • পূর্ণদিবসের অনুষ্ঠানে আমাদের টিমের জন্য খাবার ও পানি দিতে হবে বা যথেষ্ট বিরতির সুযোগ রাখতে হবে।
  • ড্রোন বা বিশেষ যন্ত্রপাতি ব্যবহার ভেন্যুর অনুমতির উপর নির্ভরশীল।
  • ক্লায়েন্টকে অবশ্যই একজন ইমার্জেন্সি কন্টাক্ট পার্সন দিতে হবে।

 

১০. ডেটা সংরক্ষণ-

  • RAW ছবি/ভিডিও সর্বোচ্চ ১ মাস পর্যন্ত রাখা হবে।
  • এরপর স্থায়ীভাবে মুছে ফেলা হতে পারে।
  • চাইলে ১ বছরের জন্য বাড়তি সংরক্ষণ পাওয়া যাবে ৳৫,০০০-এ।
  • দ্রুত ডেলিভারি (এক্সপ্রেস সার্ভিস) অতিরিক্ত চার্জে পাওয়া যাবে।

 

১১. ফোর্স ম্যাজর ও দায়বদ্ধতা-

  • প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা, অসুস্থতা বা নিয়ন্ত্রণের বাইরে কোনো কারণে কভারেজ অসম্পূর্ণ হলে আমরা দায়ী নই।
  • আমাদের দায় সীমাবদ্ধ থাকবে শুধুমাত্র অগ্রিম বাদে প্রদত্ত অর্থ ফেরত পর্যন্ত।
  • জরুরি অবস্থায় অন্য ফটোগ্রাফার/ভিডিওগ্রাফার পাঠানো হতে পারে। সম্ভব না হলে অগ্রিম বাদে বাকি অর্থ ফেরত দেওয়া হবে।

 

১২. কপিরাইট ও ব্যবহার অধিকার-

  • সকল ছবি ও ভিডিওর কপিরাইট ChitroKuthir Weddings-এর।
  • ক্লায়েন্টকে দেওয়া কনটেন্টের উপর পূর্ণ ব্যক্তিগত ব্যবহার অধিকার থাকবে (প্রিন্ট, পোস্ট, শেয়ার ইত্যাদি) ।
  • তবে যেসব কনটেন্টে ChitroKuthir Weddings Watermark/Logo থাকবে, তা অনুমতি ছাড়া এডিট, ক্রপ বা পরিবর্তন করা কঠোরভাবে নিষিদ্ধ।

 

 

আমাদের সেবা বুকিং বা ব্যবহার করার মাধ্যমে,

ক্লায়েন্ট এই গোপনীয়তা ও আইনগত নীতিমালায় সম্মতি প্রদান করেন।

 

 

ChitroKuthir Weddings

CAPTURING MOMENTS, CREATING MEMORIES

Close
Cart (0 items)
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare