CHITROKUTHIR WEDDINGS
TERMS AND CONDITIONS
এই নীতিমালা ChitroKuthir Weddings – এর সেবা, তথ্য ব্যবস্থাপনা এবং ক্লায়েন্টদের সঙ্গে করা চুক্তি নিয়ন্ত্রণ করে। আমাদের সেবা বুকিং বা ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তসমূহে সম্মতি প্রদান করছেন।
১. বুকিং ও পেমেন্ট-
- বুকিং কনফার্ম করতে ৫০% অগ্রিম (ফেরতযোগ্য নয়) দিতে হবে।
- বাকি অর্থ প্রদান ধাপে ধাপে করতে হবে:
- শেষ অনুষ্ঠানের শুট শেষ হলে ৪০%।
- ওয়েডিং ট্রেইলার ডেলিভারির সময় ৫%।
- অ্যালবাম/প্রিন্ট হাতে পাওয়ার সময় ৫%।
- পেমেন্ট করা যাবে ব্যাংক ট্রান্সফার, নেট ব্যাংকিং, বিকাশ বা নগদে।
- নির্ধারিত তারিখ থেকে ১৫ দিনের মধ্যে বাকি টাকা পরিশোধ না করলে লেট ফি যোগ হবে।
২. সেবা ও ডেলিভারি সময়-
- RAW ছবি: বকেয়া পরিশোধের ১০ দিনের মধ্যে।
- এডিটেড অ্যালবাম: আপনার ছবি বাছাই ও ডিজাইন অনুমোদনের ২৫ দিনের মধ্যে।
- ভিডিও: গান/মিউজিক অনুমোদনের ৩০ দিনের মধ্যে।
- পিক সিজন বা প্রযুক্তিগত কারণে সময়সীমা সর্বোচ্চ ১০ কার্যদিবস পর্যন্ত বাড়তে পারে।
- সব ছবি High-Resolution JPEG ফরম্যাটে দেওয়া হবে। র’ ফাইল আলাদা চুক্তি ছাড়া প্রদান করা হবে না।
৩. অ্যালবাম ও ভিডিও নির্বাচন / সংশোধন-
- ফটো পাওয়ার ১ মাসের মধ্যে অ্যালবামের ছবি বাছাই করতে হবে।
- অ্যালবাম ও ভিডিওর জন্য একবার বিনামূল্যে সংশোধনের সুযোগ আছে। পরবর্তী সংশোধন চার্জযোগ্য।
৪. সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যবহার অধিকার-
- ChitroKuthir Weddings নির্বাচিত ছবি/ভিডিও নিজেদের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া বা প্রচারণায় ব্যবহার করতে পারে।
- সম্পূর্ণ গোপনীয়তা চাইলে বুকিংয়ের সময় জানাতে হবে। এর জন্য ৳৫,০০০ অতিরিক্ত ফি প্রযোজ্য।
- আমাদের সেবা বুকিংয়ের মাধ্যমে, ক্লায়েন্ট সম্মতি দেন যে অতিথিদের ছবি/ভিডিও তোলা হবে, যদি না কেউ আগেভাগে আপত্তি জানান।
৫. দম্পতির পোর্ট্রেট সেশন-
- বিয়ে/রিসেপশনের দিনে 1-2 ঘণ্টা সময় দম্পতির জন্য বরাদ্দ রাখতে হবে।
- প্যাকেজে আউটডোর শুট থাকলে আলাদা সময় বরাদ্দ করতে হবে।
- সময় না দিলে মিস হওয়া ছবির দায় ChitroKuthir Weddings নেবে না।
৬. ইভেন্ট কাভারেজ ও অতিরিক্ত সময়-
- কাভারেজ নির্ধারিত প্যাকেজ অনুযায়ী হবে।
- সর্বোচ্চ 1-2 ঘণ্টা অতিরিক্ত বাফার দেওয়া হয়। এর পর প্রতি ঘণ্টায় ৳২,০০০ চার্জ প্রযোজ্য।
- রাতের অনুষ্ঠান কাভারেজ সর্বোচ্চ ১২:০০ টা পর্যন্ত।
৭. টিমের অধিকার ও নিরাপত্তা-
- কোনো অতিথি বা ক্লায়েন্ট আমাদের টিমের সাথে অসদাচরণ করলে, আমরা কাজ বন্ধ করে ইভেন্ট ত্যাগ করতে পারি।
- অতিথি/ক্লায়েন্টের কারণে আমাদের যন্ত্রপাতি নষ্ট হলে, ক্ষতিপূরণ ক্লায়েন্টকেই বহন করতে হবে।
- ক্লায়েন্টের বাড়িতে কাজ করার সময় যদি কোনো যন্ত্রপাতি চুরি হয়, ক্লায়েন্টকে তার পূর্ণ মূল্য দিতে হবে। (ভাড়া করা ভেন্যুর ক্ষেত্রে প্রযোজ্য নয়।)
- আমাদের টিমকে যদি রাত্রীযাপন করতে হয়, ক্লায়েন্টকে নিরাপদ আলাদা রুম/হোটেল ব্যবস্থা করতে হবে।
- না করলে এবং কোনো ঘটনা/চুরি ঘটলে তার পূর্ণ দায় ক্লায়েন্টকে নিতে হবে।
৮. গোপনীয়তা নীতি-
- ব্যক্তিগত তথ্য: নাম, ইমেইল, ফোন নম্বর বা বুকিং তথ্য আমরা সংগ্রহ করতে পারি, যদি আপনি নিজে প্রদান করেন।
- অব্যক্তিগত তথ্য: ব্রাউজার/ডিভাইস তথ্য, অপারেটিং সিস্টেম, ইন্টারনেট পরিষেবা ইত্যাদি বিশ্লেষণের জন্য সংগ্রহ হতে পারে।
- ব্যবহার: কাস্টমার সার্ভিস উন্নয়ন, অভিজ্ঞতা ব্যক্তিগতকরণ, বুকিং ম্যানেজমেন্ট ও যোগাযোগের জন্য ব্যবহার করা হবে।
- নিরাপত্তা: তথ্যের সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়া আছে।
- শেয়ারিং: আপনার ব্যক্তিগত তথ্য কোনোভাবেই বিক্রি, ভাড়া বা অন্য কারও কাছে হস্তান্তর করা হবে না।
৯. অন্যান্য শর্ত-
- আমরা একটি ক্রিয়েটিভ ডকুমেন্টারি স্টাইল অনুসরণ করি; এডিটিং আমাদের শিল্পীসত্তার ওপর নির্ভরশীল।
- অতিথির বাধা, ভেন্যুর সীমাবদ্ধতা বা ক্লায়েন্টের দেরির কারণে কোনো ছবি/ভিডিও মিস হলে আমরা দায়ী নই।
- পূর্ণদিবসের অনুষ্ঠানে আমাদের টিমের জন্য খাবার ও পানি দিতে হবে বা যথেষ্ট বিরতির সুযোগ রাখতে হবে।
- ড্রোন বা বিশেষ যন্ত্রপাতি ব্যবহার ভেন্যুর অনুমতির উপর নির্ভরশীল।
- ক্লায়েন্টকে অবশ্যই একজন ইমার্জেন্সি কন্টাক্ট পার্সন দিতে হবে।
১০. ডেটা সংরক্ষণ-
- RAW ছবি/ভিডিও সর্বোচ্চ ১ মাস পর্যন্ত রাখা হবে।
- এরপর স্থায়ীভাবে মুছে ফেলা হতে পারে।
- চাইলে ১ বছরের জন্য বাড়তি সংরক্ষণ পাওয়া যাবে ৳৫,০০০-এ।
- দ্রুত ডেলিভারি (এক্সপ্রেস সার্ভিস) অতিরিক্ত চার্জে পাওয়া যাবে।
১১. ফোর্স ম্যাজর ও দায়বদ্ধতা-
- প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা, অসুস্থতা বা নিয়ন্ত্রণের বাইরে কোনো কারণে কভারেজ অসম্পূর্ণ হলে আমরা দায়ী নই।
- আমাদের দায় সীমাবদ্ধ থাকবে শুধুমাত্র অগ্রিম বাদে প্রদত্ত অর্থ ফেরত পর্যন্ত।
- জরুরি অবস্থায় অন্য ফটোগ্রাফার/ভিডিওগ্রাফার পাঠানো হতে পারে। সম্ভব না হলে অগ্রিম বাদে বাকি অর্থ ফেরত দেওয়া হবে।
১২. কপিরাইট ও ব্যবহার অধিকার-
- সকল ছবি ও ভিডিওর কপিরাইট ChitroKuthir Weddings-এর।
- ক্লায়েন্টকে দেওয়া কনটেন্টের উপর পূর্ণ ব্যক্তিগত ব্যবহার অধিকার থাকবে (প্রিন্ট, পোস্ট, শেয়ার ইত্যাদি) ।
- তবে যেসব কনটেন্টে ChitroKuthir Weddings Watermark/Logo থাকবে, তা অনুমতি ছাড়া এডিট, ক্রপ বা পরিবর্তন করা কঠোরভাবে নিষিদ্ধ।
আমাদের সেবা বুকিং বা ব্যবহার করার মাধ্যমে,
ক্লায়েন্ট এই গোপনীয়তা ও আইনগত নীতিমালায় সম্মতি প্রদান করেন।
ChitroKuthir Weddings
CAPTURING MOMENTS, CREATING MEMORIES


















